প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টিকটক মাধ্যমে পরিচয়ের পর, প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানে টাঙ্গাইলের এক শিক্ষকের স্ত্রী চাঁদপুরে চলে আসেন। শেষ পর্যন্ত নিখোঁজ ডায়েরির ভিত্তিতে পুলিশের অভিযানে উদ্ধার হন ওই নারী। এই ঘটনায় অটোচালককে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর বাগাদি ইউনিয়নের ইচলি রোডের ভাড়া বাসায় ওই নারীকে নিয়ে বসবাস শুরু করেন অটোচালক মোরশেদ আলম দুলাল। অভিযোগ রয়েছে, টিকটকে পরিচয়ের পর প্রেমের ফাঁদে ফেলে ওই নারীকে চাঁদপুরে নিয়ে আসলে আরও অভিযোগ উঠে যে, তাঁর গলার প্রায় এক লাখ টাকার স্বর্ণের চেইন বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেন দুলাল। এটির সাথে সাথে এলাকার বাসিন্দাদের দাবি, এর আগে তিনি টিকটক ও ফেসবুকে একাধিক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে চাঁদপুরে এনে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে আলোচনায় ছিলেন।
এদিকে, স্ত্রী নিখোঁজ হলে টাঙ্গাইলের দেলদুয়ার থানায় সাধারণ ডায়েরি করেন ওই শিক্ষক। সেই তথ্যের ভিত্তিতে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বাগাদি এলাকা থেকে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে টাঙ্গাইল থেকে ওই শিক্ষকের পরিবারের সদস্যরা এসে নারীকে নিজেদের জিম্মায় নিয়ে যান।
পুলিশ জানায়, নিখোঁজ সংক্রান্ত তথ্যের ভিত্তিতেই নারীকে উদ্ধার করা হয় এবং তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অপরদিকে, অভিযুক্ত যুবককে তাঁর বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে টাঙ্গাইলে এ ঘটনায় মামলা হলে তাঁকে আবার আটক করে টাঙ্গাইল পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন