প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন তুলে নিলেন সংস্থাটির একজন ভাইস প্রেসিডেন্ট। হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান শান্দোর চ্যানি এক চিঠির মাধ্যমে ইনফান্তিনোর নেতৃত্ব, পেশাগত সিদ্ধান্ত এবং নৈতিক মান নিয়ে প্রকাশ্যে প্রশ্ন উত্থাপন করেছেন।
চিঠিতে চ্যানি জানান, ফিফা সভাপতির প্রতি তার পূর্ববর্তী আস্থা বর্তমানে আর নেই। কেভিন লামুরকে আকস্মিকভাবে বরখাস্ত করাকে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ‘শেষ ধাক্কা’ হিসেবে উল্লেখ করেন।
লামুরকে গত সোমবার ফিফা থেকে বরখাস্ত করা হয়। এর আগে তিনি বিশ্বকাপের স্বত্ব ও প্রতিযোগিতাগুলো বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার পরিকল্পনার ব্যাপারে ইনফান্তিনোর সমালোচনা করেছিলেন।
চ্যানির এই অবস্থানের মাধ্যমে ফিফায় ইনফান্তিনোর বিরুদ্ধে বিরোধ আরও স্পষ্ট হয়ে উঠছে। ফিফার আট ভাইস প্রেসিডেন্টের মধ্যে চ্যানিসহ পাঁচজন এখন ইনফান্তিনোর সরে দাঁড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন।
এর আগে উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিন, কনকাকাফের প্রধান ভিক্টর মন্টাগ্লিয়ানি, এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ার ডেবি হিউইট ইনফান্তিনোর বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।
অন্যদিকে, দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দোমিনগেজ, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সভাপতি প্যাট্রিস মোটসেপে এবং ওশেনিয়া অঞ্চলের ল্যামবার্ট মালটক এখনো ইনফান্তিনোর পাশে রয়েছেন।
ফিফা কাউন্সিলের ৩৭ সদস্যের একজন হিসেবে চ্যানি অভিযোগ করেন যে ইনফান্তিনো তাকে বারবার অবজ্ঞা করেছেন।
চিঠিতে চ্যানি উল্লেখ করেন, ইনফান্তিনোর ফিফাকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার প্রতি তার যে বিশ্বাস ছিল, তা বিভিন্ন কারণে দুর্বল হয়েছে। বিশেষ করে কেভিন লামুরের বরখাস্তের ঘটনায় তার আস্থার শেষ ভিত্তিটুকুও নষ্ট হয়ে গেছে।
চ্যানি চলতি বছরের বিশ্বকাপে ইনফান্তিনোর নেওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্তের কথাও উল্লেখ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বাইরের পক্ষের কাছে পরিচালনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা প্রাসঙ্গিক কিনা।
তাহলে ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে ফিফার অভ্যন্তরীণ বিরোধ বর্তমানে আরও প্রকাশ্য রূপ লাভ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন