প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈরে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ারের টেকনোলজিতে (ইউএফটিবি) আগামী ৮ আগস্ট রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই উৎসবটি তরুণদের প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয়টির রোবোটিক্স ক্লাব দ্বারা আয়োজন করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, উৎসবের আহ্বায়ক আশিকুচ্ছালেহীন, সদস্য মো. আশরাফুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শহীদুল ইসলাম।
উৎসবে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনম স্বপন উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।
এছাড়া, তরুণদের অনুপ্রাণিত করতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় শিক্ষা উদ্যোক্তা।
আশিকুচ্ছালেহীন জানান, এই আয়োজনে সারা দেশ থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী, প্রকৌশলী, উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমীর অংশগ্রহণের আশা করা হচ্ছে। প্রতিযোগীদের দক্ষতা ও সৃজনশীলতা যাচাইয়ের জন্য উৎসবটিকে পাঁচটি প্রতিযোগিতামূলক বিভাগে ভাগ করা হয়েছে। বিভাগগুলো হলো- লাইন ফলোয়িং রোবট, রোবো সকার, বোট রেসিং, প্রজেক্ট শোকেস এবং টেকাথন। প্রতিযোগিতার বিজয়ীদের উৎসাহিত করতে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকারও বেশি পুরস্কার রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও প্রযুক্তিপ্রেমী তরুণদের এই আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। দর্শনার্থী হিসেবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম ও আইডি কার্ডসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন