প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন ও মোবাইলের IMEI নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নাসিরনগর থানা পুলিশ।
পুলিশ জানায়, ধরমন্ডল বাজারে জুলহাস মিয়ার মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চুরি হওয়া বিভিন্ন মোবাইল ফোন ক্রয়-বিক্রয় এবং বিশেষ সফটওয়্যার ও ডিভাইসের মাধ্যমে চোরাই মোবাইলের IMEI নম্বর পরিবর্তন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে Vivo, Realme, Tecno ও Redmi ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ৭টি চোরাই মোবাইল ফোন এবং IMEI নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত HP EliteBook 845G7 ও ASUS X509J মডেলের ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এ সময় জুবায়ের প্রকাশ রায়হান (নাসিরনগর) নামে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুবায়ের প্রকাশ রায়হান নাসিরনগর উপজেলার ধরমন্ডল লম্বা হাটি এলাকার মোঃ ফারুক মিয়ার ছেলে।
উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ডিভাইস ও মোবাইল ফোনের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন