প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল, ২০ নভেম্বর ২০২৬ : আজ বরিশাল জেলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বরিশাল নগরীতে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়া সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই সময় বিএনপির নেতাকর্মীরা আগুন সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন