প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে এনসিপির অঙ্গ সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’ সংহতি প্রকাশ করেছে। তারা শ্রমমন্ত্রীর পদত্যাগ এবং তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণা করার দাবি তুলেছে।
মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আবদুল হান্নান মাসউদ এমপি, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব ঋয়াজ মোর্শেদ, মুখ্য সংগঠক আরমান হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মাজহারুল ফকির মন্তব্য করেন, বিএনপি সরকার ৯ মাস ধরে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে এবং তাদের সাথে ঝুট ব্যবসার ভাগবাটোয়ারা করেছে। তিনি বলেন, "এখন শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ খুঁজছে। শ্রমিকদের স্বতস্ফুর্ত আন্দোলনে আওয়ামী লীগের অনুপ্রবেশের দায় সরকারের।"
আবদুল হান্নান মাসউদ বলেন, মজুরিবোর্ড গঠনের নামে দলীয়করণ করে নিজেদের লোক বসানো হয়েছে, যা শ্রমিকরা মানছে না। তিনি সরকারের অপরিপক্ক সিদ্ধান্তের কারণে আন্দোলনের এই পর্যায়ে আসার কথা উল্লেখ করেন। মাসউদ আরও বলেন, "শিল্প রক্ষার স্বার্থেই বাজারের সাথে সঙ্গতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে।" তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও পুলিশের যৌথ মদদে শ্রমিকদের ওপর হামলা চালানো হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, "এ ধরনের দমনপীড়ন অব্যাহত থাকলে সাধারণ শ্রমিকদের এই আন্দোলন আরও বৃহত্তর ও ভিন্ন রূপ নিতে পারে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন