প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একটি সতর্কবার্তা জারি করেছে, যেখানে বলা হয়েছে আদালতের হাজিরা, সাক্ষীর হাজিরা, পিটিশন দাখিল অথবা জামিন ও রায় সংক্রান্ত বিষয়ের জন্য নির্ধারিত আইনজীবী ও কোর্ট ফি ব্যতীত অন্য কোনও প্রকার আর্থিক লেনদেন সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।
সম্প্রতি, বিচারপ্রার্থী সর্বসাধারণের অবগতির জন্য বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর কার্যালয় থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আদালতের হাজিরা, সাক্ষীর হাজিরা, পিটিশন দাখিল এবং আদালতের আদেশ, জামিন বা রায় সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আইনজীবীর ফি এবং কোর্ট ফি ছাড়া অন্য কারও সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করা সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়াও, আদালত সংক্রান্ত যেকোনও কাজের জন্য যেকোনও ধরনের অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয়েছে।
যদি আদালতের কর্মকর্তা-কর্মচারী (স্টাফ) বা বিচারকের নাম ভাঙিয়ে কেউ কোনো প্রকার অর্থ দাবি করে এবং অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার তদবির করে, তবে তা সরাসরি কর্তৃপক্ষের নজরে আনার অনুরোধ জানানো হয়েছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 'ইনবক্স' অথবা এজলাস চলাকালীন সরাসরি বিচারকের নজরে আনার জন্য বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে, এই রূপ কোনো আর্থিক অনিয়ম বা প্রতারণার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন