প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে মুসলিমদের সতর্ক করেছেন, জানিয়ে বলেছেন যে, জ্ঞানহীনতার কারণে মুসলিমরা পিছিয়ে পড়তে পারে। তিনি উল্লেখ করেন, এআই সম্পর্কে অপর্যাপ্ত জ্ঞান মুসলিম সমাজকে ‘পরাধীন’ করে ফেলতে পারে এবং নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে না চললে বাইরের শক্তির প্রভাবে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আনোয়ার ইব্রাহিম একই সঙ্গে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ রক্ষার গুরুত্বের কথাও তুলে ধরেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোঝিকোড়ে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। আনাদোলুর খবর অনুযায়ী, মুসলিম ও আলেম সমাজের উদ্দেশ্যে আনোয়ার বলেন, “জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে না জানলে আমরা পরাধীন হয়ে পড়ব।”
অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথম ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন, যা কারান্থুরের মারকাজু সাকাফাথি সুন্নিয়ায় শেখ আবুবকর ফাউন্ডেশন দ্বারা প্রদান করা হয়। তিনি ধর্মীয় আলেমদের বর্তমান সময়ের ‘নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ’ বুঝতে হবে বলেও উল্লেখ করেন। আধুনিক প্রযুক্তি, নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এই চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।
তবে আনোয়ার ইব্রাহিম মন্তব্য করেন যে, প্রযুক্তির অগ্রগতির ফলে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তিনি বলেন, “আমাদের জ্ঞান দরকার। আমাদের দক্ষতা দরকার।” মুসলিম সমাজকে নিশ্চিত করতে হবে যে প্রযুক্তির উন্নয়ন তাদের ‘ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ’ রক্ষা করে।
তিনি সতর্ক করে বলেন, নতুন প্রযুক্তির মাধ্যমে কিছু মূল্যবোধ মুসলিম সমাজে ঢুকে পড়তে পারে, যা তাদের ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতাকে দুর্বল করে দিতে পারে। বিশেষ করে যদি প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকে এবং সেগুলো কীভাবে তৈরি ও পরিচালিত হবে, সে বিষয়ে নিজেদের ভূমিকা না থাকে, তাহলে এই ঝুঁকি বৃদ্ধি পাবে।
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা এর ঝুঁকি নিয়ে আলোচনা করলেও মুসলিম আলেম ও সমাজগুলো এআইয়ের চ্যালেঞ্জের দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না।
এসময় তিনি প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এআই নিয়ে আরও বেশি কাজ করার আহ্বান জানান। তবে তিনি আবারও বলেন, প্রযুক্তির এই অগ্রগতি যেন জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ওপর ভিত্তি করে এগিয়ে যায়।
প্রসঙ্গত, নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নেয়ার পর রোববার কেরালা সফরে যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কান্থাপুরম এপি আবুবকর মুসলিয়ার আনোয়ার ইব্রাহিমের হাতে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ তুলে দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন