প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ ২০ সেপ্টেম্বর ২০২৬ : আজ নওগাঁ জেলা পরিষদের উদ্যোগে গত বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপি'র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন। অনুষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সবুর, শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ, মেহেজাবিন উশা প্রমুখ বক্তব্য দেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩২ লাখ ৭০ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন