প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তী সরকার দেড় বছরে যে ক্ষতি করেছে, তা বর্ণনা করা সম্ভব নয়। তিনি বলেন, “১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের যে ক্ষতি করেছে তাতো করেছেই। গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তার বর্ণনা দেওয়া যাবে না।”
মন্ত্রী দাবি করেছেন যে, প্রশাসনে যারা আছেন তারা অন্তর্বর্তী সরকারের ক্ষতির বিষয়ে অবগত। তিনি অভিযোগ করেন, “বিভিন্নভাবে চক্রান্ত করে তারা (অন্তর্বর্তী সরকার) দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। জনগণ তা হতে দেয়নি।”
আজ শুক্রবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
বর্তমান গ্যাস সংকটের তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, গ্যাসের যে সংকট তা নিরসন হতে এক বছর সময় লাগবে। তবে তিনি উল্লেখ করেন যে, সরকার যতটুকু সম্ভব আমদানি করে গ্যাস সরবরাহ করছে।
মন্ত্রী জানান, ইউরোপে ডিজেলের লিটার বাংলাদেশি টাকায় সাড়ে ৩০০ টাকা। তিনি বলেন, অথচ আমাদের দেশের কিছু অসভ্য লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বলে।
মন্ত্রী এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান, কারণ বট বাহিনী মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে।
তিনি জানান, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। এ সময় তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, যারা খারাপ কাজ করবেন, তাদের দল থেকে বহিষ্কার করতে প্রস্তুত। তিনি আরও বলেন, সরকার চেষ্টা করছে সবকিছু স্বাভাবিক করার জন্য এবং সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন