প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটি শহরে অপরাধ দমনের জন্য সাঁড়াশি অভিযান চালিয়ে কোতয়ালী থানা পুলিশ মোট আটজনকে গ্রেপ্তার করেছে। এই আটজনের মধ্যে রয়েছে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামি, কাজী আশরাফুল আজম ওরফে দিপু (৪০)। অভিযান চলাকালীন উদ্ধার করা হয়েছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরসাইকেল।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মাদক, চুরি, দাঙ্গা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানার আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় গত এ বিশেষ অভিযান পরিচালনা করে।
এ অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা আলামতগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে পুলিশ জানায়।
কোতয়ালী থানার সূত্র জানায় যে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে মো. ফয়সাল মান্নান আরিফকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
রাঙামাটি জেলা পুলিশ জানায়, মাদক, চুরি, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে, এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন