প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) মা ও শিশুর ছবি শিশুখাদ্যের প্যাকেটে ব্যবহার নিষিদ্ধ করেছে। একইসাথে, শিশুর জন্য মায়ের দুধের গুরুত্ব তুলে ধরে এমন বার্তা সকল ধরনের শিশুখাদ্যের প্যাকেটে স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এই নির্দেশনার ফলে ফর্মুলা দুধ নিষিদ্ধ হচ্ছে না। নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ফর্মুলা দুধ বাজারজাত করা সম্ভব হবে।
মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান তুকারাম মুন্ধে এই নির্দেশনা জারি করেছেন। খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে রেস্তোরাঁয় অভিযান চালিয়ে আলোচনায় আসা এই কর্মকর্তা শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা প্রদান করেন।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সকল শিশুখাদ্যের প্যাকেটে ‘মায়ের দুধই সবচেয়ে ভালো’—এমন বার্তা থাকতে হবে। এছাড়া, প্যাকেটে মা ও শিশুর ছবি ব্যবহার করা যাবে না এবং শিশুখাদ্য মায়ের দুধের মতোই ভালো—এমন দাবি করা নিষিদ্ধ।
দুই বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি সকল ধরনের শিশুখাদ্য, এর মধ্যে সিরিয়াল ও পরিপূরক খাবারও এই নির্দেশনার আওতাভুক্ত থাকবে। শিশুখাদ্যের প্রচারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিনামূল্যে নমুনা বিতরণ এবং মূল্যছাড়ের কুপন দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
প্যাকেটে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, ছয় মাসের বেশি বয়সি শিশুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুধুমাত্র পরিপূরক খাবার হিসেবে এসব পণ্য দেওয়া যাবে।
তুকারাম মুন্ধে জানান, এফডিএ পরিচালিত এক জরিপে শিশুখাদ্যের প্যাকেজিং ও বিপণনে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে শিশুর জন্য মায়ের দুধের গুরুত্ব তুলে ধরার প্রয়োজনীয় বার্তা না থাকা বড় ধরনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, শিশুদের বুকের দুধ খাওয়ানোর হার বাড়ানো এবং তাদের সঠিক পুষ্টি নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। শহর ও গ্রাম উভয় এলাকায় বুকের দুধ খাওয়ানোর হার উদ্বেগজনকভাবে কম, যা শিশুদের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলছে। এর ফলে অল্প বয়সেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিচ্ছে বলেও তিনি দাবি করেন।
মুন্ধের দেওয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে জন্মের পর প্রথম এক ঘণ্টা থেকে ছয় মাস বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর হার শহরাঞ্চলে ৫২ দশমিক ৮ শতাংশ এবং গ্রামাঞ্চলে ৭৫ দশমিক ২ শতাংশ। তিনি আরও জানান, এক জরিপে ১০ থেকে ১২ বছর বয়সি শিশুদের ২৫ শতাংশের উচ্চ রক্তচাপ শনাক্ত হয়েছে। এ সমস্যার পেছনে বুকের দুধ না খাওয়াকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন