প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লেনে চলিত সপ্তাহে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে সূচকের পতনের মাধ্যমে। এর ফলে, সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা।
এ বিষয়ক সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে যে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক শূন্য ৫৪ শতাংশ, যা ৩ হাজার ৮০৩ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮১২ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি টাকা।
অন্যদিকে, চলতি সপ্তাহে ডিএসইতে সব কয়টি সূচকের মান কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৯৭.৮৩ পয়েন্ট, যা ১ দশমিক ৬৬ শতাংশের সমান। একইভাবে, ডিএস-৩০ সূচক কমেছে ৩০.২১ পয়েন্ট বা ১ দশমিক ৩৮ শতাংশ এবং ডিএসইএস সূচক কমেছে ২১.০৩ পয়েন্ট যা ১ দশমিক ৭৯ শতাংশ।
শুধু তা-ই নয়, ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫২৮ কোটি ৫৫ লাখ টাকা, যেখানে এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৯৮৭ কোটি ৮২ লাখ টাকা। এক সপ্তাহের মধ্যে লেনদেন কমেছে ৪৫৯ কোটি ২৭ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেনের পরিমাণ কমেছে ৯১ কোটি ৮৫ লাখ টাকা, যা ৯ দশমিক ২১ শতাংশ। চলতি সপ্তাহের প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৯০৫ কোটি ৭১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন হয়েছিল ৯৯৭ কোটি ৫৬ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ৩৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫২টির দাম বেড়েছে, ৩১৪টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার।
এদিকে, সপ্তাহব্যাপী দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৯৭ শতাংশ ও ২.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৪৯১.৪৩ পয়েন্টে ও ৯৪৩০.৬৯ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ১.৫৫ শতাংশ এবং সিএসআই ২.৭৫ শতাংশ কমে গিয়ে যথাক্রমে ১৩৮৭৭.৯৩ পয়েন্টে ও ৮৫৩.৬৮ পয়েন্টে পৌঁছেছে। আর সিএসই-৫০ সূচক কমেছে ১.৩৯ শতাংশ। এটি বর্তমানে অবস্থান করছে ১১০৮.৫৮ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩০৯ কোটি ৮৬ লাখ টাকা। যা এর আগের সপ্তাহে ছিল ২০২ কোটি ১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৮৫ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৮টির দাম বেড়েছে, ২৪১টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১২টির কোম্পানির শেয়ারের দাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন