প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের আদালত দুই ইরানি নাগরিককে ভিন্নমতাবলম্বী সাংবাদিকদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। ব্রিটিশ পুলিশের মতে, এই ঘটনা ইরানের গোয়েন্দা কার্যক্রমের বৃদ্ধি নির্দেশ করছে। এই তথ্যটি আলজাজিরার প্রতিবেদনে উঠে এসেছে।
দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা হলেন ৪১ বছর বয়সী মোস্তফা সেপাহভান্দ এবং ৪৬ বছর বয়সী ফারহাদ জাভাদি মানেশ। উলউইচ ক্রাউন কোর্টে সেপাহভান্দ দুটি এবং মানেশ একটি অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাঁদের বিরুদ্ধে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় এই অভিযোগগুলো আনা হয়েছিল।
ব্রিটিশ পুলিশ জানায়, ২০২৩ সালে প্রণীত এই আইনের অধীনে ইরানি নাগরিকদের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা এটি প্রথম। এই আইনটি বিদেশি রাষ্ট্রগুলোর হুমকি মোকাবিলার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। ব্রিটিশ কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে এ ধরনের হুমকির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সন্ত্রাসবাদ দমন পুলিশের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়ক ভিকি ইভান্স বলেন, সেপাহভান্দকে নির্দেশনা দিয়েছিলেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অথবা ইরানি গোয়েন্দাদের মধ্যস্থতাকারীরা।
তিনি আরও বলেন, এই মামলার রায় যুক্তরাজ্যের জন্য ইরানের অব্যাহত এবং ক্রমবর্ধমান হুমকির বিষয়টি স্পষ্ট করে।
তবে ইরান গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। ২০২৫ সালের মে মাসে সেপাহভান্দসহ কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি তখন বলেছিলেন, গ্রেপ্তারের ঘটনায় তিনি ‘বিচলিত’।
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন