প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা করেছেন। ২০২৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা এক বছর আগে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটির দিনে ঘনিষ্ঠ পরামর্শদাতাদের সঙ্গে বৈঠক শেষে মাদ্রিদের মনক্লোয়া প্রাসাদে এক বিবৃতিতে সানচেজ এই ঘোষণা দেন।
সানচেজ উল্লেখ করেন, স্পেনের জনগণের জন্য এখন তাদের দেশের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। শুক্রবার সংসদে সানচেজের সংখ্যালঘু সরকার একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে, যার পরেই আগাম নির্বাচনের ঘোষণা আসে। ওইদিন আবাসন সংকট মোকাবেলায় সরকারের কিছু পদক্ষেপ সংসদ সদস্যদের দ্বারা প্রত্যাখ্যাত হয়।
নির্বাচনকে স্পেনের ভবিষ্যৎ পথ বেছে নেওয়ার একটি সুযোগ হিসেবে তুলে ধরেছেন সানচেজ। তিনি বলেন, ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে, দেশটি ‘চরম ডানপন্থার ঢেউয়ের’ দিকে যাবে, নাকি ‘উন্মুক্ততা, সামাজিক ন্যায়বিচার ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতার’ পথে থাকবে।
সানচেজ আরও বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি স্পেনের জনগণের ওপর আস্থা রাখেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে সানচেজ বারবার বলেছেন, তার সরকার পুরো চার বছরের মেয়াদ শেষ করবে। শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন তিনি।
এদিকে, স্পেনে বাড়ির দাম ও ভাড়া নিয়ে মানুষের চাপ ক্রমেই বাড়ছে। আবাসন সংকটের প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বড় বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে। আগাম নির্বাচনের মাধ্যমে সানচেজের সরকার নতুন করে জনগণের সমর্থন অর্জনের চেষ্টা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন