প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘদিনের অনাবৃষ্টি ও পানির সংকটে অতিষ্ঠ কৃষকসহ সাধারণ মানুষের স্বস্তি কামনায় মহান আল্লাহর রহমতের বৃষ্টি চেয়ে রায় বাঙালি জামে মসজিদে পবিত্র জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ আদায়ের পর মসজিদের মুসল্লিরা সম্মিলিতভাবে মহান আল্লাহর দরবারে রহমত, বরকত ও পর্যাপ্ত বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
এ সময় মোনাজাতে এলাকার কৃষকদের দুর্ভোগের কথা তুলে ধরে কৃষিজমিতে পর্যাপ্ত পানি, ফসলের সুরক্ষা এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসার জন্য দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্থতা কামনা করা হয়।
দোয়া শেষে পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েতি সিন্নি বিতরণ করা হয়। মুসল্লি ও উপস্থিত লোকজনের মধ্যে সিন্নি বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।
উল্লেখ্য, মহান আল্লাহর রহমতের আশায় এলাকার মানুষের সম্মিলিত এই দোয়া ও সিন্নি বিতরণ ছিল একটি ধর্মীয় উদ্যোগ। সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন