প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কয়েক দিনের টানা ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী সংযুক্ত খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বিজিবি জানায়, টানা ভারি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর ফলে দুর্যোগকালীন অবস্থায় পরিবারগুলো ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
ত্রাণ বিতরণ করা কালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া হয় এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করে বিজিবি সদস্যরা।
বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিজিবি সর্বদা প্রস্তুত। ভবিষ্যতে যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন