প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী মন্তব্য করেছেন যে, টুইট, বিমানবাহী রণতরী, কোনো নির্দেশ বা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়।
তিনি এই মন্তব্য করেন, শনিবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার হুমকির প্রতিক্রিয়া হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে।
ঘরিবাবাদী তার বার্তায় পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের কোনো হুমকি বা ক্ষমতার প্রদর্শনীতে ভয় পায় না।
তিনি আরো জানান, এই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত রাখার বা বন্ধ করার বিষয়টি একমাত্র ইরানের নিজস্ব কর্তৃত্ব এবং সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সূত্র: মিডল ইস্ট আই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন