প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যের পুত্রের স্বপ্ন ভেঙে গেল। এশিয়ান গেমসে দেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের জন্য তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু প্রতিযোগিতার শুরু হওয়ার আগেই তিনি জ্ঞান হারালেন।
পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে দাঁড়ায় যে, বরুণ সান্যালকে এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হতে হয়। জানা গেছে, জাপানে পৌঁছানোর পর থেকেই তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। অন্তত ১০ ঘণ্টা ধরে তিনি যাতায়াতের ভোগান্তি সহ্য করেছেন।
এশিয়াডে এবার নতুনভাবে যুক্ত হয়েছে মিক্সড মার্শাল আর্ট বা এমএমএ। বরুণ সান্যাল প্রথম ভারতীয় পুরুষ হিসেবে সেখানে প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ৭৭ কেজি বিভাগে তার অংশগ্রহণ সম্ভব হয়নি। রোববার লড়াইয়ের আগে সনায় গিয়ে তিনি জ্ঞান হারান।
ওজনভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে সাধারণত প্রতিযোগীরা সনায় যান ওজন নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু অতিরিক্ত গরমের কারণে সেখানে গিয়ে বরুণ অসুস্থ হয়ে পড়েন। তার পেশিতে টান ধরে এবং শরীরে পানির পরিমাণ বিপজ্জনকভাবে কমে যায়। রাত একটার সময় সনায় তিনি অজ্ঞান হয়ে পড়েন। এক নেপালি অ্যাথলেট তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেন, বরুণ আনফিট এবং তাকে লড়াইয়ে নামার অনুমতি দেওয়া যাবে না।
বরুণের এই পরিণতির জন্য এশিয়ান গেমসের আয়োজকদের বিরুদ্ধে আবারও অভিযোগ উঠেছে। জানা গেছে, তার নাম রেজিস্ট্রেশন করাতে অন্তত ১০ ঘণ্টা সময় লেগেছে। একটার পর একটা অফিসে গিয়ে তিনি রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছেন।
অবশেষে ঘর পেয়ে তিনি দেখেন, অন্য দুই অ্যাথলিটের জন্যও একই ঘর বরাদ্দ করা হয়েছে। সেই সমস্যার সমাধান করতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। শেষ পর্যন্ত বরুণ যখন সামান্য বিশ্রামের সুযোগ পান, তখন তার শরীর একেবারে নিস্তেজ হয়ে যায়। ওজন নিয়ন্ত্রণে রেখে পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই সনায় গিয়েছিলেন। কিন্তু এতকিছু করেও স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে তাকে এশিয়ান গেমস থেকে ফিরতে হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন