প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মিনি সুইজারল্যান্ড খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডিল চরে দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে। নৌপথে যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে। মুখ্য প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নিরাপদ নৌযাত্রার জন্য লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মালেক ডগার ঘাটে নৌকার মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট প্রদান করা হয়।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে মাঝিদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেন। এই সময় রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়, নৌযানে যাত্রী পারাপারের সময় লাইফ জ্যাকেট ব্যবহারের উপর, অতিরিক্ত যাত্রী না তোলার বিষয় এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে মাঝিদের সচেতন করা হয়। লাইফ জ্যাকেট পেয়ে প্রতিটি নৌকার মাঝি এবং দর্শনার্থীরা খুশি হয়েছেন।
নৌকার মাঝি আশরাফুল ও শফিকুল বলেছেন, দীর্ঘদিন ধরে এই ঘাটে নৌকা চালিয়ে যাত্রী পারাপার করছি। তবে এর আগে কখনো এভাবে লাইফ জ্যাকেট দেওয়ার উদ্যোগ দেখিনি। লাইফ জ্যাকেট পেয়ে আমরা খুবই আনন্দিত হয়ে উঠেছি। নদীতে নৌকা চলাচলের সময় এটি আমাদের এবং যাত্রীদের নিরাপত্তা অনেকটাই বাড়াবে। সিটি প্রশাসকের এই উদ্যোগকে প্রাণের গভীরতা আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই।
দর্শনার্থী লাবনী আক্তার ব্যক্ত করেছেন, মিডিল চরে ঘুরতে এসে নৌকায় নদী পারাপার করতে হয়। তাই আমাদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইফ জ্যাকেটের ব্যবস্থা করায় এখন আগের তুলনায় অনেক বেশি নিরাপদ ও স্বস্তি বোধ করছি। নাগরিক ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এমন উদ্যোগ নেওয়ায় সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় ২৯নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কনক, মতিহার থানা দক্ষিণ যুবদল সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক বশির উদ্দিন সনি, ২৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাবিবুল বাশার সুমন, সাংগঠনিক সম্পাদক হাসান শেখ, নাইমুল ইসলাম দূর্জয় সমেত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন