ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কুয়েতে নজিরবিহীন হামলা: চরম আতঙ্কে জিসিসি দেশগুলো


কুয়েতে নজিরবিহীন হামলা: চরম আতঙ্কে জিসিসি দেশগুলো

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটের মধ্যে কুয়েতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মত অনুযায়ী, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলা কেবল কুয়েতের জন্যই নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের বেসামরিক বিমান চলাচল ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

নিরাপত্তা পর্যবেক্ষকরা জানিয়েছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে তীব্র, দ্রুতগতির এবং সমন্বিত হামলার ঘটনা। বর্তমান যুদ্ধবিরতির সময়কাল সাধন করার পরও এত বড় মাত্রার হামলা দেখা যায়নি।

আরও পড়ুন: সৌদির ৪ অঞ্চলে ভারী বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি

তথ্য বলছে যে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে কুয়েতে ব্যাপক হামলা চালানো হয়। এবারও একইভাবে কুয়েতকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় ইরান থেকে কুয়েতের দিকে ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৭টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

বিশ্লেষকরা মন্তব্য করেছেন যে, এই হামলার ধরন এবং ব্যবহৃত অস্ত্রের সংখ্যা চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাতের শুরুর দিকে দেখা হামলাগুলোর সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। এ কারণে কেবল কুয়েত নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কুয়েত বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। উপসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো বিশ্বব্যাপী বিমান যোগাযোগ ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এ ধরনের হামলা বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে।

নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, উপসাগরীয় অঞ্চলের সব দেশ এখন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে বিমানবন্দর কর্তৃপক্ষ, জাতীয় বিমান সংস্থা এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো আগামী ২৪ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে।

আরও পড়ুন: রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের

তাদের মতে, কুয়েতে হামলার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ওমানসহ উপসাগরীয় দেশগুলো তাদের বিমানবন্দর নিরাপত্তা এবং আকাশসীমা পর্যবেক্ষণ আরও জোরদার করতে পারে।

পর্যবেক্ষকরা সতর্ক করে বলেছেন, যদি এই ধরনের হামলা আবার ঘটে, তাহলে তা কেবল সামরিক উত্তেজনাই বাড়াবে না, বরং উপসাগরীয় অঞ্চলের বিমান পরিবহন, জ্বালানি বাণিজ্য এবং আন্তর্জাতিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই কারণে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নতুন এক আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোসাদ্দেককে চার বছর পর জাতীয় দলে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


মোসাদ্দেককে চার বছর পর জাতীয় দলে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল

প্রায় চার বছরের ব্যবধানে মোসাদ্দেক হোসেন সৈকত জাতীয় দলে ফিরে আসছেন। এই নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। সেই দলে ফিরছেন কাজী নুরুল হাসান সোহানও।

মোসাদ্দেক শেষবার জাতীয় দলে খেলেছিলেন ২০২২ সালের নভেম্বরে, আর ওয়ানডে খেলেছেন ওই বছরের আগস্ট মাসে। দীর্ঘ সময় পর তিনি ঢাকা প্রিমিয়ার লিগে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য দলে ফিরছেন। চলতি প্রিমিয়ার লিগে এই অলরাউন্ডার ৮ ম্যাচে ৩১০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২ উইকেট। তার নেতৃত্বে আবাহনী বর্তমান প্রিমিয়ার লিগ টেবিলে দুই নম্বরে অবস্থান করছে।

এই অলরাউন্ডারকে ৬ নম্বরে খেলার জন্য নেওয়া হয়েছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন মোসাদ্দেককে দলে ফিরিয়ে আনার কারণ ব্যাখ্যায় জানিয়েছেন, ‘মোসাদ্দেককে আমরা ৬ নম্বরে চিন্তা করছি, এখানে সে খুব ভালো ব্যাট করছে। ৬ নম্বরে তার দক্ষতা আমাদের কাজে লাগবে। সে অভিজ্ঞ, আগেও খেলেছে এবং প্রিমিয়ার লিগে ভালো ফর্মে আছে।’

গত এপ্রিলের নিউজিল্যান্ড সিরিজের দলে আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন বাদ পড়েছেন। এই দুজনের জায়গায় সৈকত ও সোহান ফিরে এসেছেন। অন্য সবাই তাদের নিজেদের জায়গা ধরে রেখেছে।

আফিফ ও অঙ্কনের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক মন্তব্য করেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে অঙ্কনকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি এবং আফিফকেও যথেষ্ট সুযোগ দিয়েছি, সেটাও বলতে পারব না। সে আরও সুযোগ পেতে পারত। তবে এই মুহূর্তে আমরা কিছু টেকটিক্যাল পরিবর্তন এনেছি।’

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ৯ জুন, দ্বিতীয় ওয়ানডে ১১ জুন এবং তৃতীয় ওয়ানডে ১৪ জুন। সবগুলো ম্যাচ মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াডের সদস্যরা হলেন: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে : বাসস চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে : বাসস চেয়ারম্যান

খুলনায় ‘হরিদাশকাটি স্বাধীনতা সংসদ’-এর উদ্যোগে একটি বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটি ফুটবল মাঠে ফলদ বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন বাসস’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন।

হরিদাশকাটি স্বাধীনতা সংসদের সভাপতি শেখ আল-এহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার সেলিমের পরিচালনায় সেখানে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে স্বাধীনতা সংসদের উপদেষ্টা শেখ আল এমরান, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, শেখ আনিসুর রহমান শিবলু, শেখ হারুন, কমিটি ও ক্লাব সদস্য উৎপল দে, তপন কর, খান জাবেদ, শেখ সাহান আব্দুল্লাহ, হাসান আব্দুল্লাহ, শেখ তুহিন, শেখ মিজান, শেখ সোয়েব, খান মোবারেক হোসেন, মৃদুল, মুশফিক, রাসেল, সাকিব, শহিদুল, বব রকি, মামুন, আশিক, রায়হান, মাসুম এবং আপন প্রমুখ।

বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পূর্বে আয়োজিত অনুষ্ঠানে আনোয়ার আলদীন বলেন, ‘বৃক্ষরোপণ সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। বৃক্ষ আমাদের অকৃত্রিম অকৃপণ বান্ধব। বৃক্ষ আমাদেরকে ছায়া দেয়। মায়া দেয়, প্রশস্তি দেয় ও অক্সিজেন দেয়। এটি বাস্তুতন্ত্রের মূল ভিত্তি স্থাপন করে। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ দশজন পূর্ণবয়স্ক মানুষের অক্সিজেন সরবরাহ করে।’

তিনি আরো বলেন, ‘গবেষকরা বলছেন পঞ্চাশ বছরের একটি বৃক্ষের অবদান আর্থিক মূল্যে প্রায় এক লাখ আটাশি হাজার মার্কিন ডলার। বৃক্ষ যে শুধু আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তা কিন্তু নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি কাজের সঙ্গে বৃক্ষ কোনো না কোনোভাবে জড়িত। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, অতিরিক্ত রাসায়নিক ব্যবহার, নদী-খাল দখল ও অপরিকল্পিত উন্নয়নের কারণে বহু প্রাণী, উদ্ভিদ ও অণুজীব হারিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় গাছ শুধু পরিবেশ রক্ষার উপাদান নয়; এটি আমাদের টিকে থাকার নিরাপদ আশ্রয়। ইসলামে বৃক্ষরোপণকে উত্তম ইবাদত বলা হয়েছে। ইসলামি পরিভাষায় যাকে সদকায়ে জারিয়া বলা হয়।’

তিনি বলেন, ‘গাছপালা, বনভূমি-জীববৈচিত্র্য বিনাশ করে মানুষ কখনো আপন ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে না। গাছের পৃথিবী সংকুচিত হওয়া মানে মানুষের বহুমুখী নিরাপত্তার বেস্টনীরও সংকুচিত হওয়া। জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে দেশকে বাঁচাতে, পরিবেশকে বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ জগৎ গড়ে তুলতে আমাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগাতে হবে এবং কাটা গাছগুলোর বিপরীতে নতুন বৃক্ষরোপণ নিশ্চিত করতে হবে। প্রতি বছর লাখ লাখ গাছ কাটা হচ্ছে নগরায়ণ, কৃষি সম্প্রসারণ ও কাঠের জন্য। এই অপূরণীয় ক্ষতি রোধ করতে হলে রোপণই একমাত্র উপায়।’

আনোয়ার আলদীন আরো বলেন, বৃক্ষরোপণের উপযুক্ত সময় বর্ষাকাল। বর্ষায় রোপিত গাছ সহজে মাটিতে শিকড় গাঁথতে পারে। ফলে গাছের বেড়ে ওঠা এবং টিকে থাকা দুই-ই সহজ হয়। প্রতিটি গ্রামে জনপদে দেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে, খাসজমিতে ও বাড়ির আঙিনায় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো জরুরি। শুধু বিদেশি সৌন্দর্যবর্ধক গাছ নয়; দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশি মাছ, দেশি ধান, অচাষকৃত শাক ও জলজ প্রাণ সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। একটি গাছ লাগানো মানে শুধু একটি চারা রোপণ নয়; এটি ভবিষ্যতের জন্য জীবন রোপণ করা। গাছ আমাদের নিরাপদ আশ্রয়। প্রাণবৈচিত্র্য রক্ষার সবচেয়ে বড় প্রহরী।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেক বাড়িতে বেশি বেশি ফলদ-ঔষধি পরিবেশবান্ধব গাছ লাগানোর আহ্বান জানিয়ে আনোয়ার আলদীন ,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত থেকে বাঁচাতে পাঁচ কোটি বৃক্ষরোপণের যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন তা বাস্তবায়ন হলে বদলে যাবে দেশের প্রকৃতি-পরিবেশের চিত্র। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের কারণগুলো সর্বান্তকরণে অনুধাবন করেই বিএনপির নির্বাচনী ইশতেহারে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেন। যা এখন বাস্তবায়িত করতে চলেছেন।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ আল-এহসান বলেন, ‘হরিদাশকাটি স্বাধীনতা সংসদ দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে কাজ করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ, সড়কের পাশ ও ফেলে রাখা জমিতে গাছ লাগানো হবে। উপকূলীয় দক্ষিণ অঞ্চলকে জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা করতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
অনুমোদনবিহীন গঠনের অভিযোগ

এনসিপির পার্বতীপুর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


এনসিপির পার্বতীপুর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত

পার্বতীপুর উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। জেলা নেতৃত্বের দাবি হলো, সম্প্রতি ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটি যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে গঠন করা হয়নি।

আজ বুধবার (৩ জুন) বিকেলে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দিনাজপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকবৃন্দ স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন পার্বতীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিলো। কিন্তু পরবর্তীতে জেলা পর্যায়ের পর্যালোচনায় দেখা যায়, সংশ্লিষ্ট কমিটি প্রয়োজনীয় অনুমোদন ও সাংগঠনিক নির্দেশনা অনুসরণ না করেই গঠিত হয়েছে।

এই কারণে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ঘোষিত ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে প্রকৌশলী শহিদুল ইসলামকে আহ্বায়ক এবং লোকমান হোসেন (খোকন) কে সদস্যসচিব করা হয়েছে। কিন্তু কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখার শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখার শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখা।

বুধবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কর্মসূচিতে অংশ নেন জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক আব্দুর রউফ খান নবাব, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ প্রিন্স ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জানান, দেশের বাইরে অবস্থান করলেও তারা সবসময় জাতীয়তাবাদী আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি হৃদয়ে ধারণ করে চলেছেন।

তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত রাখতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখা নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

তারা বলেন, শাহাদাতবার্ষিকীর এই আয়োজন কেবল শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান নয়; বরং এটি একজন রাষ্ট্রনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি অঙ্গীকার।

অনুষ্ঠানের সমাপনীতে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%