প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই-পরবর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক নিয়ে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম একটি বিস্ফোরক স্ট্যাটাস প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘আজব দশা’ বলে অভিহিত করেছেন। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির (যা পোস্টে ‘জাশি’ হিসেবে উল্লেখ করা হয়েছে), বিএনপি, সেকুলার সুশীল সমাজ এবং ঐতিহ্যবাহী আলেম সমাজের ভবিষ্যৎ পরিণতি নিয়ে তিনি কড়া বিশ্লেষণ ও মন্তব্য করেছেন।
মাহফুজ আলম তাঁর পোস্টের শুরুতেই লিখেছেন, "জুলাই পরবর্তী রাজনীতির আজব দশা।" তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই সেকুলার সিভিল সোসাইটি, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী এবং অন্যান্য গোষ্ঠীর প্রতি ঝুঁকতে দেখা গেছে।
ক্ষমতার রাজনীতি ও সংস্কারের নামে বিএনপি বিরোধিতার প্রেক্ষাপট তুলে ধরে তিনি লেখেন, "যারা আসলে আজীবন কালচারালি লীগ ছিলেন, বিএনপি উনাদের রুচির সাথে যায় না—তাদের জাশির কোলে উঠার আপ্রাণ চেষ্টা দেখেছি। কোলে উঠার পর অনেকে নামতে পারবে না দেখে এখনো জাশির কোলবন্দী হয়ে আছেন।"
রাজনৈতিক অঙ্গনে ‘ডিজিটাল মব’ এবং ডানপন্থার উত্থান প্রসঙ্গে তিনি সতর্কবার্তা দিয়েছেন। ডিজিটাল মবের চাপে অনেককে ডানপন্থী থেকে উগ্র-ডানপন্থী হতে দেখা যাচ্ছে। এসব ডিজিটাল মবকে তিনি ‘সিস্টেমেটিক প্রোপাগান্ডা ও ক্যারেক্টার এসাসিনেশন মেকানিজম’ হিসেবে বর্ণনা করেছেন। মাহফুজ আলমের মতে, "দেশ (উগ্র)ডানপন্থার ট্রেনে উঠে গেছে। হরেক রঙ্গের নরম-গরম ডান মিলে এটা নিশ্চিত করে ছাড়বে।"
স্ট্যাটাসে সেকুলার সমাজ এবং ঐতিহ্যবাহী আলেম সমাজের প্রতি ইঙ্গিত করে সাবেক এই উপদেষ্টা বলেন, বিএনপি বিরোধিতা করতে গিয়ে জামায়াতে ইসলামীর কাছাকাছি যাওয়ার খেসারত সেকুলার সমাজ এবং ঐতিহ্যবাহী আলেম সমাজ উভয়কেই দিতে হবে। তিনি মন্তব্য করেন, "লাভের গুড় খাওয়ার পরে ছুড়ে ফেলা হবে দুই গোষ্ঠীকেই।"
রাজনৈতিক ভবিষ্যতের পূর্বাভাস দিতে গিয়ে তিনি লেখেন, "গুড টাইম ইজ কামিং ফর জাশি এন্ড ৭২ আদার্স। এ আশু ভবিষ্যত পাল্টানোর সাধ্য আপাতত কারো নেই। আর, জাশি যত গুড টাইমে যাবে, ততই লীগ ফেরা অনিবার্য হয়ে উঠবে। উই আর গোয়িং ব্যাক টু সেভেন্টি-ওয়ান। যেখানে বিএনপির একাংশ জাশির দুনিয়ায়, অন্য অংশ লীগের দুনিয়ায় বাস করবে।"
পোস্টের শেষ অংশে সাধারণ এবং অন্যান্য রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্যে মাহফুজ আলম একপ্রকার কটাক্ষের সুরে লেখেন, "তোমরা বাকিরা আপাতত জাশি প্রযোজিত কালচারাল ওয়ারে নিজেদের ব্যস্ত রাখো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন