প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের নিকটবর্তী এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে ২ জন নিহত হওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফুল লকডাউনের নির্দেশ দিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এই নির্দেশ প্রদান করা হয়।
সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার সকালে ওই দুই ব্যক্তি হেবরন শহরে হামলা চালানোর চেষ্টা করেছিলেন এবং তাদের হামলা প্রতিহত করা হয়েছে। তাদের কাছে একটি এম-১৬ রাইফেল ও একটি পিস্তল ছিল।
ঘটনার পর হেবরন এবং আশপাশের ফিলিস্তিনি শহরগুলোতে সড়ক অবরোধ এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করে ইসরাইলি সামরিক বাহিনী।
নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকেই হেবরন শহর অবিলম্বে ঘিরে ফেলা এবং পুরো পশ্চিম তীর সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন