প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার আলোচিত বালুর মাঠে আর কোনো অবৈধ স্থাপনা অবশিষ্ট নেই। গতকাল রোববার একটি অভিযান পরিচালনা করে সেখান থেকে অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ করা হয়েছে। প্রায় এক একর জমির এই মাঠটি এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ করা হয়েছিল।
এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন। অভিযানের সময় উচ্ছেদ করা স্থাপনার মধ্যে রয়ালস অটো কেয়ার নামের গ্যারেজ, ফার্ম ভিলে সুইটস অ্যান্ড বেকারস, এমিগো স্পোর্টস সেন্টার (টার্ফ ও ক্লাব), নিউ রাহি ফার্নিচার মার্ট, কয়েকটি গ্যারেজ শেড, জুসবার, গুদাম এবং ৮-১০টি টং দোকান অন্তর্ভুক্ত ছিল।
হামীমুন তানজীন জানান, এমিগো স্পোর্টস সেন্টারের জেনারেটর রুম এবং চৌধুরী সুপার শপের মালপত্র সরিয়ে নিতে সংশ্লিষ্টদের জন্য দুদিন সময় নির্ধারণ করা হয়েছে।
গতকাল গিয়ে দেখা যায়, বালুর মাঠের প্রায় এক একর জায়গাজুড়ে গড়ে তোলা নীল ও সবুজ রঙের টিনের ছাউনি দেওয়া স্থাপনাগুলো পে-লোডার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। কৃত্রিম ঘাসের ফুটবল টার্ফের চারপাশের ইটের দেয়ালও গুঁড়িয়ে দেওয়া হয়। সড়কের পাশে অবস্থিত বেকারি ও অন্যান্য স্থাপনা ভাঙার সময় চারপাশ ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন