প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত পাঁচ মাসের মধ্যে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত এবং ভোটচোরদের বিরুদ্ধে আমি চোখে চোখ রেখে কথা বলেছি।
রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপি আয়োজিত কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির শেষে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা মিতু বলেন, রাজাপুর-ঝালকাঠি আসনের এমপি হিসেবে জনগণের ভালবাসায় আমি ধন্য। কিন্তু আমি বিরোধী দলের এমপি হওয়ার কারণে জনগণের উন্নয়নে সরকারি বরাদ্দ বৈষম্যের শিকার হয়ে আছি। তবে আমি আমার সর্ব শক্তি দিয়ে জনগণের পাশে থাকবো।
কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, আরিফুর রহমান তুহিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে একটি পদযাত্রা রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন