ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে কুয়ালালামপুর পৌঁছেছেন তারেক রহমান।

রোববার (২১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪৫ মিনিটে তিনি কুয়লালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা এই সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন।

এর আগে রোববার দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় যাত্রা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করলে গ্রেপ্তার হবে পলাতক আসামিরা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান এই সফরে দুদিনের জন্য আসছেন। এ সময় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। সফরের সময়, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা এবং অনিয়মিত কর্মীদের নিয়মিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। এছাড়াও, বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা, শিক্ষা সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। সোমবার দপুরে কুয়ালালামপুর থেকে রওনা হয়ে চীনের বন্দরনগর দালিয়ানে যাবেন তারেক রহমান। ২৩ থেকে ২৬ জুন তিনি চীন সফর করবেন।

প্রধানমন্ত্রী তার সফরসঙ্গী ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা হলেন—পররাষ্ট্ৰমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদার) রাশেদ আল মাহমুদ তিতুমির, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) মাহদী আমিন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এছাড়া প্রধানমন্ত্রীর সফর সঙ্গী রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এদিকে, বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত কুয়ালালামপুর। সফরের প্রস্তুতি হিসেবে বর্ণাঢ্য সাজে সেজেছে কুয়ালালামপুর। পথে পথে বাংলাদেশের জাতীয় পতাকা এবং মালয়েশিয়ার পতাকা শোভা পাচ্ছে।

আরও পড়ুন: গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ালিমায় গরুর মাংস: ভারতে বরসহ ৩ জন গ্রেফতার, হল সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


ওয়ালিমায় গরুর মাংস: ভারতে বরসহ ৩ জন গ্রেফতার, হল সিলগালা

ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলার কাইরানা শহরে একটি বিয়ের ওয়ালিমা (বৌভাত) অনুষ্ঠানে 'গরুর মাংস' পরিবেশনের অভিযোগের কারণে একটি তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় বর, তার মামা এবং বিয়ের অনুষ্ঠান আয়োজিত ব্যাঙ্কুয়েট হলের মালিককে পুলিশ গ্রেফতার করেছে। একই সাথে সিলগালা করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কুয়েট হলটি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন কাইরানার 'মুঘল ব্যাঙ্কুয়েট হলে' ওই ওয়ালিমা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে আচমকা অভিযান চালায়।

শামলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত শুক্লা জানিয়েছেন, "অভিযোগের ভিত্তিতে মুঘল ব্যাঙ্কুয়েট হলে অভিযান চালিয়ে সন্দেহভাজন গরুর মাংস উদ্ধার করা হয়েছে। এই ঘটনার জন্য বর ফারমান, তার মামা সালমান এবং ব্যাঙ্কুয়েট হলের মালিক আনিসের বিরুদ্ধে 'উত্তরপ্রদেশ গো-বধ প্রতিরোধ আইন'-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।"

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বিয়ের উপহার হিসেবে বর যে স্করপিও এসইউভি গাড়িটি পেয়েছিলেন, সেটিই ব্যবহার করে ওই মাংস অনুষ্ঠানস্থলে আনা হয়েছিল। পুলিশ গাড়িটি জব্দ করেছে।

পুলিশ জানিয়েছে, অনুষ্ঠানস্থল এবং এর আশপাশের এলাকা থেকে উদ্ধার হওয়া মাংসের নমুনাগুলি ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই চক্রের সঙ্গে অন্ন কেউ জড়িত কিনা এবং মাংসের উৎস কী, তা নিশ্চিত করতে পুলিশি তদন্ত ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। উত্তরপ্রদেশের কঠোর গো-বধ আইনের কারণে এই ঘটনাটি স্থানীয় এলাকায় একটি অত্যন্ত থমথমে পরিস্থিতির সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলজিয়ামের তারকা ফুটবলারের দেশে ফেরার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


বেলজিয়ামের তারকা ফুটবলারের দেশে ফেরার আকুতি

বেলজিয়ামের তারকা ফুটবলার জেরেমি ডোকু, প্রথম সন্তান প্রসবের সময় উপস্থিত থাকার জন্য বিশ্বকাপের মাঝ পথে দেশে ফিরে যেতে পারেন। ডোকু, ইরানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে, তার এই ইচ্ছার কথা জানান।

প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ড্র করার পর, এই ম্যাচটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে জেরেমি ডোকুর সন্তান প্রসব হওয়ার কথা রয়েছে। বেলজিয়াম যদি নকআউট পর্বে পৌঁছায়, তবে ডোকু সম্ভবত সেখানে উপস্থিত থাকতে পারেননি।

তিনি বলেন, “আমার প্রথম সন্তান, তাই আমি অবশ্যই সেখানে থাকতে চাইব। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কী চাই, আমার উত্তর হলো, কেউই তার প্রথম সন্তানের জন্মের মুহূর্তটি হারাতে চায় না।” তবে ডোকুর এমন মন্তব্যের পর, তাকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে।

লেকিপ চ্যানেলের উপস্থাপিকা ফ্রান্স পিয়েরোঁ ডোকুর মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন। ফুটবলারদের জন্য বিশ্বকাপ কতটা বড় একটি উপলক্ষ, তা উল্লেখ করার পর তিনি বলেন, “সন্তান জন্মের সময় বাবা ‘সম্পূর্ণ অকেজো।’” ফরাসি ক্রীড়া প্রকাশনা লেকিপ-এর ফেসবুক পেজে তিনি পোস্ট করেন, “বিশ্বকাপ এক অবিশ্বাস্য আনন্দের বিষয়।”

তিনি পোস্টে বলেন, “শত শত ফুটবলার আছে যারা তোমার জায়গায় থাকতে পারলে জীবন দিয়ে দিত। তোমার জীবনে হয়তো এমন সুযোগ আর কখনো আসবে না। তুমি তোমার শৈশবের স্বপ্ন পূরণ করছ, অথচ সন্তানের জন্মের সময় উপস্থিত থাকার জন্য তুমি সবকিছু ছেড়ে চলে যাচ্ছ। যদি কিছু মনে না করো, এটি একটি জঘন্য মুহূর্ত, যেখানে বাবা সম্পূর্ণ অকেজো।” তবে, তীব্র সমালোচনার মুখে পড়ার পর তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন।

এদিকে, অসুস্থতার কারণে ডোকু ইরানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে খেলতে পারবেন না। গত সোমবার বেলজিয়ামের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটির ৮৬ মিনিট পর্যন্ত খেলেছেন দ্রুতগতির ডোকু। জানা গেছে, উদ্বোধনী ম্যাচের আগের সপ্তাহে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ডোকু অনুশীলন থেকে আগেভাগেই বেরিয়ে গিয়েছিলেন। রেড ডেভিলসরা শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ অলিম্পিকে জেন্ডার সমতা নিশ্চিতে ৫ সদস্যের কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


বাংলাদেশ অলিম্পিকে জেন্ডার সমতা নিশ্চিতে ৫ সদস্যের কমিটি

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যক্রমে জেন্ডার সমতা নিশ্চিত করা, নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং অধিকার সুরক্ষায় একটি পাঁচ সদস্যের ‘জেন্ডার ইকুইটি’ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির সহ-সভাপতি এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী, ব্যারিস্টার সারওয়াত সিরাজ-কে কমিটির চেয়ারম্যান হিসেবে নির্ধারণ করা হয়েছে। সাধারণ সম্পাদক ফিরোজা করীম নেলী বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার, আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি তাপতুন নাসরীন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিওএ’র অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান ফরহাদ জেসমিন লিটি এবং অতিরিক্ত ডিআইজি জান্নাত আরা।

বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর স্বাক্ষরিত একটি সিদ্ধান্তের মাধ্যমে উল্লেখ করা হয়েছে যে, মনোনীত সদস্যদের আগামী ২৫ জুনের মধ্যে লিখিত মতামত বিওএ দপ্তরে পাঠাতে হবে।

এর আগে, দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূর করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অধিকার ও ক্ষমতায়ন জোরদারের লক্ষ্যে গত ২ জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। ব্যারিস্টার সারওয়াত সিরাজ ওই কমিটিরও অন্যতম সদস্য।

বিওএ জানায়, নতুন গঠিত জেন্ডার ইকুইটি কমিটি দেশের ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারী ক্রীড়াবিদ ও সংগঠকদের অধিকার সংরক্ষণ এবং ক্রীড়া ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে নীতিনির্ধারণী ভূমিকা পালন করবে।

কমিটির চেয়ারম্যান সারওয়াত সিরাজ আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগ বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে কোনোভাবেই ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না। তিনি বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘটিত যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও, ইসরায়েলি সেনাদের অবস্থান পরিবর্তন হবেনা। সিএনএন সূত্রে এ খবর প্রকাশিত হয়েছে।

কাটজ উল্লেখ করেন, লেবাননে নিরাপত্তা অঞ্চলে কর্মরত সেনারা সেখান থেকেই অভিযান চালাবে এবং সন্ত্রাসী ও তাদের অবকাঠামোর বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখবে। এ ছাড়া, লেবাননের ইয়েলো লাইন এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর কোনো প্রকার নিষেধাজ্ঞা থাকবেনা।

তিনি আরও বলেন, গতকাল (২০ জুন) ঘোষিত যুদ্ধবিরতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের নিরাপত্তা অঞ্চলের সকল অবস্থানেই থাকবে। এই শক্তি উত্তর ইসরায়েলের বসতিগুলোকে সুরক্ষা প্রদান করছে।

এই পরিস্থিতির মধ্যে, ইসরায়েল সম্প্রতি লেবাননের বিভিন্ন অংশে হামলার সংখ্যা বৃদ্ধি করেছে। যদিও ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, উভয় পক্ষই এতে সন্দেহ প্রকাশ করেছে এবং চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, লেবাননের সংঘাত এখন ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ও যুক্ত হয়ে পড়েছে। ইরান উল্লেখ করেছে, আঞ্চলিক শান্তি চুক্তির মধ্যে লেবাননের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত করতে হবে। এ দিকে, যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তানের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে আলোচনায় বসেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, লেবানন ইস্যু নিয়ে প্রথমত জরুরি আলোচনা শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%