প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের কতগুলি রাফাল যুদ্ধবিমান অপারেশন সিঁদুরের সময় ক্ষতিগ্রস্ত বা ভূপাতিত হয়েছে, সে বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উত্থাপিত প্রশ্নের প্রেক্ষিতে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) একটি ভিডিও প্রকাশ করেছে। উক্ত ভিডিওতে রাফাল, সুখোই-৩০এমকেআই ও তেজস যুদ্ধবিমান এবং দেশের বিশেষ কমান্ডো ও প্যারাট্রুপারদের সামরিক সক্ষমতা প্রদর্শিত হয়েছে।
ভিডিওটিতে ভারতের সশস্ত্র বাহিনীর সাহস, বীরত্ব ও আত্মত্যাগের চিত্র তুলে ধরা হয়েছে। এটি প্রকাশিত হয়েছে এমন একটি সময়ে, যখন অপারেশন সিঁদুর নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। বিশেষ করে অভিযানের শুরুতেই পাকিস্তানকে হামলার বিষয়ে অবহিত করার ঘটনায় ভারতীয় যুদ্ধবিমান হারানোর অভিযোগ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য প্রদর্শিত হচ্ছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ১৯ মে তারিখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সমালোচনা করে প্রশ্ন তোলেন, "পাকিস্তানকে অভিযানের বিষয়ে আগে থেকে জানানোর কারণে ভারতকে কতটি যুদ্ধবিমান হারাতে হয়েছে?" সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাহুল লেখেন, "পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নীরবতা শুধু প্রশ্নবিদ্ধই নয়, বরং তা গুরুতর অভিযোগের ইঙ্গিত দেয়। তাই আবারও জানতে চাই, পাকিস্তান আগে থেকে জানত বলে ভারত কতটি যুদ্ধবিমান হারিয়েছে? এটি কোনো সাধারণ ভুল ছিল না, এটি অপরাধ। দেশের জনগণের সত্য জানার অধিকার রয়েছে।"
এর আগে ১৭ মে প্রকাশিত এক পোস্টে তিনি একই অভিযোগ পুনর্ব্যক্ত করেছিলেন। রাহুলের দাবি, হামলা শুরুর আগেই পাকিস্তানকে এ বিষয়ে জানানো হয়েছিল। তিনি জানতে চান, "কে এই সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন এবং এর কারণে ভারতীয় বিমানবাহিনীর কতটি যুদ্ধবিমান হারাতে হয়েছে?"
জয়শঙ্করের বক্তব্য নিয়ে বিতর্ক
রাহুলের অভিযোগের সূত্রপাত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্যকে কেন্দ্র করে। জয়শঙ্কর বলেছিলেন, "অপারেশন সিঁদুর শুরুর পরপরই ভারত পাকিস্তানকে অভিযানের বিষয়ে সতর্ক করেছিল।" তবে রাহুলের অভিযোগ, এ ধরনের তথ্য পাকিস্তানকে আগে থেকে জানানো হলে তা ভারতের সামরিক অভিযানের জন্য ক্ষতিকর হতে পারে।
বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রতিক্রিয়া জানিয়েছে। মন্ত্রণালয়ের বক্তব্য, জয়শঙ্করের মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, অপারেশন সিঁদুর শুরুর পর প্রাথমিক পর্যায়ে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল, অভিযানের আগে নয়। তাঁর বক্তব্যকে অভিযানের আগে পাকিস্তানকে জানানো হয়েছিল বলে প্রচার করা হচ্ছে, যা তথ্যের বিকৃতি।
সূত্র: দ্য টেলিগ্রাফ অনলাইন
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন