প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবের ইস্ট ওয়েস্ট তেল পাম্পিং স্টেশনে হামলার দাবি করেছে। তারা রিয়াদ বিমানবন্দরেও হামলা চালানোর কথা জানিয়েছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
হুথিরা তাদের দাবি করেছে যে তারা সৌদি আরবের ইস্ট ওয়েস্ট অপরিশোধিত তেল পাম্পিং স্টেশনে হামলা করেছে।
এর আগে সৌদি জোট হুথিদের সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানোর দাবি করে। তারা জানায়, ইরান সমর্থিত হুথিদের হুমকির উৎসগুলো নির্মূল করার লক্ষ্যে সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আরো জানায়, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার সময় শনাক্ত, প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
এর আগে সৌদির দাহরানে অবস্থিত রাষ্ট্রায়ত্ত আরামকো তেল কোম্পানিতে হামলা চালায় হুথিরা। হামলার ফলে প্রশাসনিক ভবনে আগুন লাগলেও এতে কোনো হতাহত হয়নি।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন