প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান বেইজিং সফরের প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হতে।
এই তথ্য নিশ্চিত করা হয়েছে মঙ্গলবার (২৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যমন্ত্রী আজ রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
জহির উদ্দিন স্বপন চীনের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশগ্রহণ করবেন।
সফরের অন্যতম প্রধান দিক হলো, চীনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দূরদর্শী উপস্থিতিতে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে।
এছাড়া, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন চীনের আন্তর্জাতিক গণমাধ্যম ‘চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)’ এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সিনহুয়া নিউজ এজেন্সি’-এর সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন।
চীনের পক্ষ থেকে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রীগণের দ্বারা এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ চীন সফরে বর্তমানে বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের আরও কয়েকজন প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং উচ্চপদস্থ কর্মকর্তা যুক্ত রয়েছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগামী ২৬ জুন রাতে বেইজিং থেকে দেশে ফেরার পরিকল্পনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন