প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই স্থানে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হতে পারে।
এর ফলে দেশের সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত আবহাওয়া দপ্তরের একটি বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
লঘুচাপ ও বৈরী আবহাওয়ার প্রভাবে দেশের চার সমুদ্র বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে:
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে এবং এ বিষয়ে অবহাওয়া অফিসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন