প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৮ নম্বর বিশকাকুনি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব হাফেজ মোঃ আবু হানিফ। বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত আবু হানিফ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর নানা কর্মকাণ্ডের কারণে স্থানীয় পর্যায়ে তাঁকে নিয়ে আলোচনা রয়েছে বলে দাবি তাঁর।
স্থানীয় মানুষের ভাষ্য ও তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পবিত্র রমজান ও ঈদুল ফিতরে অসহায় মানুষের মধ্যে পোশাক বিতরণ এবং ঈদুল আজহায় আর্থিক সহায়তা দিয়ে আসছেন তিনি। এ ছাড়া এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছেন।
আবু হানিফের উদ্যোগে নিজ গ্রামে ১৪ শতাংশ জমি কিনে তিনতলা ভবন নির্মাণের উপযোগী ভিত্তির ওপর একতলা ভবন নির্মাণ করা হয়েছে। ইউনিয়নের ৮০টির বেশি মসজিদ ও ২০টির বেশি মাদ্রাসায় আর্থিক সহায়তা দিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি দুটি গ্রামের ঈদগাহ মাঠে নামাজের কাতারের জায়গা পাকা করার কাজে সহযোগিতা করেছেন।
বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়া বিভিন্ন সড়কে বালু ও পাথরের খোয়া ফেলে চলাচলের উপযোগী করার উদ্যোগও নিয়েছেন তিনি। সারিচাতলা বিদ্যালয়ের খেলার মাঠে নিজ অর্থায়নে দুটি গোলপোস্ট স্থাপন করেছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং শীতকালীন ইসলামি মাহফিলেও আর্থিক সহায়তা দিয়ে থাকেন।
করোনাকালীন সংকটে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে উদ্যোগ নেন আবু হানিফ। তাঁর দাবি, ইউনিয়নের অনেক পক্ষাঘাতগ্রস্ত রোগীর চিকিৎসার জন্যও তিনি সহায়তা করেছেন। এ ছাড়া ব্যক্তিগত অর্থায়নে একটি অ্যাম্বুলেন্স কিনে এলাকার মানুষের বিনা মূল্যে ব্যবহারের জন্য ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।
২০২৪ সালে সরকার পতনের পর ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার, পানি ও স্যালাইনের ব্যবস্থা করেছিলেন বলেও জানান আবু হানিফ। এ ছাড়া বিভিন্ন স্থানে প্রজেক্টর ও ৩২ ইঞ্চি টেলিভিশনের ব্যবস্থা করে ফুটবল বিশ্বকাপসহ বিভিন্ন খেলা একসঙ্গে দেখার সুযোগ তৈরিতে উদ্যোগী হন তিনি।
আবু হানিফ বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোকে তিনি নিজের দায়িত্ব মনে করেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখতে চান। তাঁর কাছে কেউ সাহায্য-সহযোগিতার জন্য এলে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন তিনি।
চেয়ারম্যান পদে মনোনয়ন পেলে ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আরও বেশি কাজ করতে চান আবু হানিফ। তাঁর ভাষ্য, এলাকার মানুষের পাশে থেকে বিশকাকুনি ইউনিয়নকে একটি উন্নত ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন