প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় ওভারব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও এতে কেউ হতাহত হয়নি, তবে বাসস্ট্যান্ড এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মতে, আনুমানিক রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দের ফলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী মো. হাবিব জানান, তারা সেখানে দাঁড়িয়ে ছিলেন। বিকট শব্দ শোনার পর তারা প্রথমে মনে করেছিলেন, গাড়ির চাকা ব্রাস্ট হয়েছে। পরে তারা দেখেন, চারপাশে ধোঁয়া ছড়িয়ে গেছে। তখনই তারা বুঝতে পারেন, ককটেল বিস্ফোরণ ঘটেছে। কিন্তু বিস্ফোরণকারী কে বা কারা, তা তারা দেখতে পাননি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম বলেন, যে স্থানে বিস্ফোরণ ঘটেছে, সেখানে সব সময় টহল পুলিশ থাকে। তবে ওই সময় টহল পুলিশ সেখানে উপস্থিত ছিল না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর আগে নির্বাচনের সময়েও এ ধরনের দুই-তিনটি ঘটনা ঘটেছিল। যারা এই কাজ করেছে, তাদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশের একটি দল এবং এসআরবি (র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ; সদ্য পরিবর্তিত নাম) বিস্ফোরণের স্থান পরিদর্শন করেছে।
এর আগে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা এবং শহরের জেলা ও দায়রা জজের বাসভবনের প্রধান ফটকের সামনে কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন