প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বজুড়ে পারমাণবিক শক্তির প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। এই প্রতিযোগিতায় পাকিস্তান এবং ইসরায়েলকে ছাড়িয়ে গেছে ভারত।
সুইডেনভিত্তিক গবেষণা সংস্থা 'স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট' (সিপ্রি)-এর ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সাল জুড়ে ভারত আরও তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বৃদ্ধির দিকে যাবতীয় পদক্ষেপ নিয়েছে। বর্তমানে ভারতের কাছে পরমাণু বোমার সংখ্যা পাকিস্তানের চেয়ে ২০টি বেশি রয়েছে।
সিপ্রি-এর হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারত ১৯০টি পারমাণবিক যুদ্ধাস্ত্র (ওয়ারহেড) ধরণ করছে।
অন্যদিকে, পাকিস্তানের কাছে আছে ১৭০টি পারমাণবিক অস্ত্র। শুধুই এ নয়, ভারত ইতিমধ্যেই ১২টি পারমাণবিক যুদ্ধাস্ত্র সরাসরি মোতায়েন করে রেখেছে। প্রতিবেদনে আরও বলেছে, ভারতের এই পরমাণু কর্মসূচির মূল লক্ষ্য শুধুমাত্র পাকিস্তান নয়, বরং সেইসাথে পুরো চীন জুড়েও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার অস্ত্র তৈরিকে লক্ষ্য করানো হয়েছে। তবে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সময়ের শত্রুতার বিষয়টিকেও মাথায় রাখছে নয়াদিল্লি।
অন্যদিকে, পাকিস্তানও শান্ত থাকতে নেই। ধারণা করা হচ্ছে, আগামী এক দশকে পাকিস্তানের পরমাণু অস্ত্রাগারও আরও বড় হতে পারে।
প্রতিবেদনে গত ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পহেলগামে একটি সন্ত্রাসী হামলার ফলে ২৬ জন নিহত হয় এবং পরবর্তী সময়ে মে মাসে পাকিস্তান সীমান্তের ওপারে সন্ত্রাসী আস্তানা ধ্বংস করতে 'অপারেশন সিঁদুর' নামে সামরিক অভিযান শুরু করে ভারত। সিপ্রি মনে করে, দুই দেশের এই সংঘাত পারমাণবিক ঝুঁকির আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলছে।
বর্তমানে বিশ্বে নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হল—যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত এই দেশগুলোর কাছে মোট ১২,১৮৭টি পারমাণবিক বোমা রয়েছে। বিশ্বে মোট ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্রের প্রায় ৮৩ শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে স্টক করে রাখা আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন