প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার কাজিরহাটে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়ে গেছে। এই ঘটনা ঘটে সোমবার (৩ আগস্ট) দুপুরের দিকে।
নিখোঁজ দুই কিশোর একে অপরের মামাতো-ফুফাতো ভাই। উভয়েই নবম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ দুই কিশোরের পরিচয় হলো টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে শ্রী বিনয় রায় (১৫) এবং গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে শ্রী প্রভাত সরকার (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল।
সোমবার দুপুর ১২টার দিকে তারা বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে। কিন্তু কিছুক্ষণ পরেই নদীর তীব্র স্রোতে দুজনই তলিয়ে যায়। স্থানীয়রা দীর্ঘ সময় ধরে তাদের খোঁজ করে, কিন্তু সন্ধান পাননি। সর্বশেষ খবর অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান চলমান ছিল।
কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন