প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই শহরে আইভী ও শামীম ওসমানের রাজনৈতিক রেষারেষির কারণে রশি টানাটানির ফলে উন্নয়নবঞ্চিত হয়েছি আমরা। তবে বলা যায়, সেই পরিবেশ এখন আর বিদ্যমান নেই।
অভিযোগের বিষয়টা পরিষ্কার করে বলেন, জনপ্রতিনিধি, প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত ঐক্যবদ্ধ উদ্যোগে নারায়ণগঞ্জকে একটি সুখী, সমৃদ্ধ, ব্যবসাবান্ধব এবং শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবন অডিটরিয়ামে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।
নাসিক প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে কাজ করছেন। তিনি গণতন্ত্রকে সুসংহত করার পাশাপাশি মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করতে সচেষ্ট আছেন। তিনি তার নির্দেশনায় জনপ্রতিনিধি, প্রশাসন ও নাগরিকদের সমন্বিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি পূর্ণাঙ্গ বাসযোগ্য নগরীতে রূপান্তরের উদ্যোগ নিতে হবে।
এছাড়া সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে প্রশাসক জানান, মানুষ একা কিছু করতে পারে না। সবকিছুর জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। আজ এখানে আমাদের সঙ্গে সংসদ সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। নারায়ণগঞ্জ আমাদের সবার, তাই সবাই মিলে এ নগরীর মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে হবে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসকের সঙ্গে মঞ্চে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জামায়াতে ইসলামীর মহানগরের সাবেক আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলনের মহানগর সহ-সভাপতি মুফতি মাছুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন