প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০১৫ সালে আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জেতানো ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে পুনরায় জাতীয় দলের দায়িত্ব প্রদান করেছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন। ৫৭ বছর বয়সী এই কোচ এমেরসে ফায়ের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২৬ বিশ্বকাপে আইভরি কোস্ট প্রথমবারের মতো নকআউট পর্বে উঠলেও শেষ ৩২-এ নরওয়ের কাছে হেরে বিদায় নেয়। এরপর ফায়ের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। বিশ্বকাপ চলাকালে জরুরি ভিত্তিতে তিউনিসিয়ার দায়িত্ব নেন রেনার্ড। তবে সুইডেন, জাপান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা হারিয়ে দলকে ঘুরে দাঁড় করাতে পারেননি। তিউনিসিয়াই ছিল বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি আফ্রিকান দলের মধ্যে একমাত্র দল, যারা শেষ ৩২-এ উঠতে পারেনি। রেনার্ড এর আগে জাম্বিয়া, অ্যাঙ্গোলা, মরক্কো ও সৌদি আরবের জাতীয় দলের কোচ ছিলেন। ২০১২ সালে জাম্বিয়া এবং ২০১৫ সালে আইভরি কোস্টকে আফকন শিরোপা জিতিয়ে অনন্য কীর্তি গড়েন তিনি। এছাড়া প্যারিস অলিম্পিকে ফ্রান্স নারী দলের কোচের দায়িত্বও পালন করেছেন। আগামী বছর কেনিয়া, তানজানিয়া ও উগান্ডায় যৌথভাবে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য থাকবে রেনার্ডের। তার আগে আগামী মাসে বিশ্বকাপে খেলা প্রতিবেশী ঘানা এবং সোমালিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আইভরি কোস্ট বাছাইপর্ব শুরু করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন