প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহা থেকে কয়লা আনতে গিয়ে মাটির চাপায় ইউনুস আলী (২২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু ঘটে।
এই ঘটনা ঘটে বুধবার সকালে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্ত এলাকার ওপারে ভারতের গারো পাহাড়ের চোরাই কয়লার গুহায়।
ইউনুস আলী উত্তর শ্রীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লালঘাট গ্রামের সমির উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, দীর্ঘ সময় ধরে একটি প্রভাবশালী চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট সীমান্তের হতদরিদ্র শ্রমজীবী মানুষদেরকে প্রলোভন দেখিয়ে কিশোর ও যুবকদের সীমান্তের কাটাতারের বেড়া সংলগ্ন ছোট ছোট সুরঙ্গ পথে অবৈধভাবে ভারতের কয়লার গুহায় পাঠাচ্ছে।
এ ঘটনার ধারাবাহিকতায় বুধবার ভোরে বিজিবির নজর এড়িয়ে ১০/১৫ জনের একটি কয়লা শ্রমিকের দল সুরঙ্গ পথ দিয়ে চোরাই কয়লা আনতে ভারতের কয়লা গুহায় প্রবেশ করে। এ সময় কয়লার বস্তা নিয়ে গুহার ভেতর থেকে বের হওয়ার সময় মাটি ধসে ইউনুস আলীর উপর পড়লে তিনি চাপা পড়েন। পরে তার সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা গুহা থেকে বেরিয়ে এসে ইউনুস আলীর বাড়িতে খবর দেয়। এলাকাবাসীর সহযোগিতায় দুপুর ১টার দিকে ইউনুস আলীর মরদেহ গুহার ভেতর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন