প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, সতেরো বছরের শেওলা পড়া দেশ তারেক রহমানের নেতৃত্বে আবারও বহমান হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন খাল খননের মাধ্যমে শেওলা দূর করে পানির প্রবাহ সচল করেছিলেন এবং মানুষের জীবন-জীবিকার ব্যবস্থা করেছিলেন, তেমনি দীর্ঘ ১৭ বছরের স্থবিরতা কাটিয়ে দেশ আজ তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।তিনি বলেন, দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল নানা ষড়যন্ত্রের নীলনকশা আঁকছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। বিএনপি সাধারণ কোনো দল নয়, এ দলের শিকড় জনগণের মধ্যে অনেক গভীরে প্রোথিত।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের ঢাকা-২ আসন বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমানউল্লাহ আমান বলেন, যে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, সে আর দেশে ফিরতে পারবে না। দেশের মানুষ তারেক রহমান তথা বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনেছে। যত ষড়যন্ত্র ও চক্রান্তই হোক, কোনো কাজ হবে না।তিনি বলেন, জনগণের ভোট ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।দেশের মানুষ বিএনপির প্রতি যে আস্থা ও প্রত্যাশা রেখেছে, তা বাস্তবায়নে দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বিএনপির এই নেতা আরো বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছেন। ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আমানউল্লাহ আমান আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসহীন নেত্রী।আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন।এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৯
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন