প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়া সফরের ২৩ বছর পর পা রেখেই ইতিহাস গড়ে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল উচ্ছ্বসিত।
রোববার (১৬ আগস্ট) বিকেলে মিরপুরে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলাদেশ দলের সাফল্যের পেছনে যাদের অবদান রয়েছে, তাদের সকলকে তিনি কৃতিত্ব দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, "অবশ্যই, আমার কাছে মনে হয় এটি একটি অসাধারণ জয়, অসাধারণ অর্জন। অস্ট্রেলিয়ায় যেকোনো দলের জন্য খেলা অনেক কঠিন। ২৩ বছর পর সেখানে গিয়ে যেভাবে ক্রিকেট খেলে বাংলাদেশ দল জিতেছে, তার কৃতিত্ব শতভাগ তাদের। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক- সবাইকে কৃতিত্ব দিতে হয়।"
তামিম বললেন, "আমরা বোর্ডে শুধু তাদের সহায়তা করতে, সুযোগ-সুবিধা দিতে এবং গাইড করতে আছি। এই অর্জনে অন্য কারও কৃতিত্ব নেই, এটি সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট, নির্বাচক এবং খেলোয়াড়দের।"
পরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সম্ভাবনা নিয়ে তিনি মন্তব্য করেন, "আমরা যে এই সম্ভাবনার কথা বলছি, তা থেকেই প্রমাণ হয় বাংলাদেশ ক্রিকেট ধারাবাহিকভাবে ভালো খেলছে। গাণিতিকভাবে এটি সম্ভব। তবে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো তারা এখন যে ধরনের ক্রিকেট খেলছে সেটি বজায় রাখা। ঘরের মাঠে চারটি টেস্ট আছে, দক্ষিণ আফ্রিকায় দুটি এবং অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট। তারা যেভাবে খেলছে, তাতে যেকোনো কিছু সম্ভব। আমি খুব বেশি দূরের চিন্তা করতে চাই না। এটি টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের কাজ, তারা এটি নিয়ে ভাববে।"
আরও পড়ুন
বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় বিপদে ভারত!
ডারউইন টেস্টে বাংলাদেশের হয়ে দুটি পাঁচ উইকেটের পাশাপাশি এসেছে একটি সেঞ্চুরিও। ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি প্রতিটি সেশন নিজেদের করে নেওয়াকেও বিসিবি সভাপতি বড় অর্জন হিসেবে দেখছেন।
তিনি জানান, "প্রতিটি সেশন জেতা এবং ম্যাচটি জেতা দলের জন্য একটি অসাধারণ অর্জন ছিল। এর কৃতিত্ব সম্পূর্ণ খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন