প্রিন্ট এর তারিখঃ ৭ই নভেম্বর, ২০২৬ইং; ০৮:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ৭ই নভেম্বর, ২০২৬ইং; ০৫:২২ পি.এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নোয়াখালী কলেজে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঐতিহাসিক ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নোয়াখালী সরকারি কলেজে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৭ নভেম্বর-২০২৬ খ্রিঃ) সকালে অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এবিএম সানা উল্লাহ, বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মাঈনুল ইসলাম সহ অন্যান্য আরো শিক্ষকবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"