প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের কারণে দুবৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ইমরান (৩৫)। একই ঘটনায় আরেক যুবক জাকারিয়া গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ধলপুর বাদল সরদারের গলিতে একটি গ্যারেজে এই ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, "মাদক নিয়ে বিরোধের জেরে গুলির ঘটনা ঘটেছে।" এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার রাত ১০টায় ইমরান ও জাকারিয়া ধলপুরের বাদল সরদারের গলির এলাকায় শরিফের রিকশার গ্যারেজে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে হেলমেট পরা ৬-৭ জন দুর্বৃত্ত এসে ইমরানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ইমরানের মাথায় গুলি লাগলে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। জাকারিয়া হাঁটুতে ও ডান হাতের কব্জিতে গুলিবিদ্ধ হন। পরে তাদের স্বজনরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা উদ্ধার করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ দুর্বৃত্তদের কাউকে শনাক্ত করতে পারেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন