প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ বাতিলের খবরকে ভিত্তিহীন ও অসত্য বলে অভিহিত করেছে।
মিরপুর স্টেডিয়াম থেকে ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ মুছে ফেলা হয়নি, এই তথ্য জানিয়ে বিসিবি তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে, নাম মুছে ফেলার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।
বিবৃতিতে বিসিবি স্পষ্টভাবে জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।’
দেশের অন্যান্য সব আন্তর্জাতিক ভেন্যুর অফিশিয়াল স্ট্যান্ডের নামগুলো মিরপুর স্টেডিয়ামের মতো পূর্বের অবস্থায় রয়েছে এবং ম্যাচ চলাকালীন সময়ে তা প্রদর্শিত হয়ে আসছে, এ বিষয়টিও জানায় বিসিবি।
বিসিবি তাদের বিজ্ঞপ্তিতে আরও জানায়, বর্তমান বোর্ড দায়িত্ব গ্রহণের পর যে তিনটি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে, প্রতিটি সিরিজেই ভেন্যু এবং টেলিভিশন সম্প্রচারে ‘আবু সাঈদ স্ট্যান্ড’ নামটি যথাযথভাবে প্রদর্শিত হয়েছে। এছাড়া, ওইসব সিরিজের ম্যাচের টিকিট ও প্রচারমূলক সামগ্রীতেও স্ট্যান্ডটির নাম অন্তর্ভুক্ত রয়েছে।
স্টেডিয়ামের নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজের সময় স্ট্যান্ডের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে বা সাময়িকভাবে সরানো হতে পারে।
বিসিবি জানায়, বর্তমান বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে এমন অপপ্রচার চালানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান প্রশাসন ও বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তি বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
এসবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে বিসিবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন