প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার সদর এলাকায় নদীর তীরে দুর্গম জঙ্গলে সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিশেষ অভিযান চালানোর সময়, সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদক, ইলেকট্রিক শাকার এবং নগদ টাকা। তিনজনকে গ্রেফতার করা হয়েছে এ সময়।
শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার বাঘোপাড়ায় করতোয়া নদীর তীরে অভিযান পরিচালনা করে পুলিশ এবং তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ বছর বয়সী একটি কিশোরও রয়েছে যা বিশেষ দৃষ্টির্খেত্র।
গ্রেফতারকৃতরা হলেন: রাকিব (২৮), রকি (৩০) এবং ১৬ বছর বয়সী এক কিশোর। তারা সবাই বগুড়া সদর উপজেলার বাসিন্দা।
ডিবি পুলিশ উল্লেখ করেছে, শনিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত তিনটি পৃথক দল করতোয়া নদীর তীরে অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা হয়েছে সিক্স ক্যালিবারের ব্রুনাই মডেলের একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, ছয়টি চাইনিজ কুড়াল, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এছাড়া, ২৯৫টি ইয়াবা, ৪০টি ট্যাপেন্টাডল, ২৫ হাজার ভোল্টের একটি ইলেকট্রিক শাকার, নগদ ২০ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোনও পাওয়া গেছে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা করতোয়া নদীর তীরের দুর্গম জঙ্গলকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করত। সেখানে তাঁবু টাঙিয়ে তারা মাদক বিক্রি, মানুষকে জিম্মি ও অপহরণ, ইলেকট্রিক শকার দিয়ে নির্যাতন করে মুক্তিপণ আদায় এবং হানি ট্র্যাপসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতো।
অভিযানের সময়, চক্রটির আরও দুই সদস্য নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গোপন তথ্যের ভিত্তিতে আস্তানাটির সন্ধান পাওয়ার পর অভিযান চালানো হয়েছে। গ্রেফতার রকির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবং রাকিবের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও দ্রুত বিচার আইনে সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও নিশ্চিত করেছেন ওসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন