প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আধুনিক গবেষণাগার কিংবা উন্নত প্রযুক্তির সুযোগ-সুবিধা ছাড়াই সীমান্তবর্তী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষক সেন্টু চন্দ্র হাজং ধানের নতুন জাত উদ্ভাবনে এক অনন্য নজির স্থাপন করেছেন।
মাত্র ১২ কাঠা জমিতে পরীক্ষামূলক চাষের মাধ্যমে ২১ বছরের দীর্ঘ প্রচেষ্টায় তিনি মোট ২৫টি ধানের জাত উদ্ভাবন করেছেন। তার উদ্ভাবিত এসব ধানের প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। পাশাপাশি দেশি ধানের বিলুপ্তপ্রায় জাত সংরক্ষণেও কাজ করে যাচ্ছেন তিনি।
মেঘালয়ের কোল ঘেঁষা নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামের কৃষক পরিবারে জন্ম সেন্টু হাজংয়ের। এসএসসি পাসের পর আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হয়ে গেলেও কৃষি নিয়ে নতুন কিছু করার স্বপ্ন ছাড়েননি তিনি। ২০০৫ সালে স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) কারিতাস থেকে প্রশিক্ষণ নেওয়ার পর ধানের দুটি ভিন্ন জাতের মধ্যে সংকরায়ণ বা ব্রিডিং পদ্ধতি প্রয়োগ করে নতুন জাত তৈরির কাজ শুরু করেন।
প্রত্যন্ত গ্রামের একটি জরাজীর্ণ ঘরে বসেই চলে তার গবেষণার পরিকল্পনা। নিজস্ব গবেষণাগার, আধুনিক যন্ত্রপাতি বা বড় কোনো প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সীমিত সামর্থ্য নিয়ে বছরের পর বছর কাজ করে যাচ্ছেন তিনি। গবেষণার সুবিধার্থে নিজের ১২ কাঠা জমিতে ৪৪০টি পরীক্ষামূলক প্লট তৈরি করেছেন এই কৃষক।
সেন্টু হাজংয়ের উদ্ভাবিত ধানগুলোর মধ্যে ‘সেন্টু শাইল’, তিন ধরনের ‘সেন্টু পাইজাম’, তিন ধরনের ‘চিনি শাইল’ ও ‘তুলশিমালা’ উল্লেখযোগ্য। তার উদ্ভাবিত জাতগুলো সেন্টু-১ থেকে সেন্টু-২৫ পর্যন্ত নামকরণ করা হয়েছে। প্রথম সফল জাত ‘সেন্টু শাইল’ উদ্ভাবন করতে তাকে টানা সাত বছর পরীক্ষা-নিরীক্ষা চালাতে হয়। বর্তমানে আরও দুই শতাধিক জাত উদ্ভাবনের কাজ তার প্রক্রিয়াজাত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন