প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মিরপুর-১১ নম্বরে দাঁড়িয়ে থাকা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসের কাছে এই ঘটনা ঘটে। এতে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে পার্কিং করা বসুমতি পরিবহনের বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বাসের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বাস মালিকদেরও সচেতন থাকা উচিত।
এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলি পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন