প্রিন্ট এর তারিখঃ ২৭শে অক্টোবর, ২০২৬ইং; ১২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ৩১শে আগস্ট, ২০২৬ইং; ০৮:১৬ এম
নোয়াখালী কলেজ ছাত্রদল আয়োজিত বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩০ আগষ্ট-২০২৬খ্রিঃ) সকালে ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিলের সঞ্চালনায় ও সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফরুল্লাহ রাসেল, নোসক উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, জেলা যুবদলের সেক্রেটারি নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান প্রমূখ।
উদ্বোধনী ম্যাচের খেলা বাংলা বিভাগ বনাম ইন্টার শাখার মধ্যে অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ন এই ম্যাচে ০৩/০১ এর ব্যাবধানে জয়ী হয় বাংলা বিভাগ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাংলা বিভাগের
শাহীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"