প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ : শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান।
আজ (রোববার) মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
আলোচনার সময় শিক্ষার উন্নয়নে সরকার গৃহীত পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতিসংঘের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন।
এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষাসহ বাংলাদেশের বিভিন্ন খাতে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ প্রদান করেন। তিনি জাতিসংঘের ভূমিকারও প্রশংসা করেন শিক্ষার উন্নয়নে।
ড. মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার জন্য আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি)-এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি।
মন্ত্রী আইরিন খানকে দেশের শিক্ষার সংস্কারে যেসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, সেগুলোতে সহযোগিতার জন্য আহ্বান জানান।
আইরিন খান তথ্য-প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন দেশের শিক্ষার উন্নয়নে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়। এ দেশের শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশে সাফল্যের সঙ্গে এই সেক্টরে কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন