প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সমর্থিত সেনাবাহিনী বাব এল-মানদেব কৌশলগত সমুদ্রপথের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। পাশাপাশি, রাজধানী সানা হুথি বিদ্রোহীদের দখলমুক্ত করার জন্য একটি ‘কৌশলগত অভিযান’ শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আল-নুজাইলি জানিয়েছেন, তায়েজ গভর্নরেটের উপকূলীয় শহর ধুবাব এবং এর সংলগ্ন বিমানবন্দরটি হুথি মুক্ত করা হয়েছে। বর্তমানে বাব এল-মানদেব প্রণালী ও আশপাশের এলাকায় সরকারি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি জানান, অবরুদ্ধ কিছু হুথি যোদ্ধা নৌকায় করে পালিয়ে গেছে।
এদিকে, সেনাকাজে সহায়তা প্রদানে সউদী আরবের নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলা জোরদার করেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, 'অপারেশন ডন অব ইয়েমেন'-এর অধীনে শতটিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়ে হুথিদের ৩০০টিরও বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
সেনাবাহিনী তাদের চূড়ান্ত অভিযান শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আল-নুজাইলি। এই অভিযানে আধুনিক সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে বলে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে, হুথি-সংযুক্ত সংবাদ মাধ্যম আল মাসিরাহ সানায় সউদী হামলার সত্যতা স্বীকার করেছে। সূত্র: এপি/আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন