প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মো. কামাল সরদার দিনভর গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে শতাধিক মোটরসাইকেল ও অর্ধশতাধিক অটোরিকশার বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
মঙ্গলবার সকাল থেকে কামাল সরদারের নেতৃত্বে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে গণসংযোগে অংশ নেন। প্রথমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে খাশেরহাট বাজার, বড়ইয়া বাজার ও প্যাদারহাট বাজারে গিয়ে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নিজের প্রার্থিতার বিষয়ে তাদের মতামত জানতে চান।
গণসংযোগকালে কামাল সরদার বলেন, “আমি দীর্ঘদিন ধরে কাজিরচর ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেই এগোচ্ছি। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন এবং তাদের দোয়া ও সমর্থন দেন, তাহলে আমি তাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”
তিনি আরও বলেন, “কাজিরচরের মানুষের নানা সমস্যা রয়েছে। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে হবে। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।”
পরে দিনব্যাপী গণসংযোগ শেষে চরকমিশনার মডেল গ্রাম সমিতির সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সমাবেশে কামাল সরদার বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি কোনো প্রতিদ্বন্দ্বীকে প্রতিপক্ষ হিসেবে নয়, বরং গণতান্ত্রিক প্রতিযোগিতার অংশ হিসেবে দেখতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি কারও বিরুদ্ধে নয়, কাজিরচরের মানুষের পক্ষে কথা বলতে চাই।”
তিনি বলেন, “আমার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য মানুষের পাশে থাকা। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের কথা শুনে তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার পথ সহজ করার বিষয়ে কাজ করতে চাই।”
সমাবেশে উপস্থিত কর্মী-সমর্থকেরা কামাল সরদারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চান বলে জানান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সম্ভাব্য প্রার্থীরা মাঠে তৎপরতা বাড়িয়েছেন। এরই অংশ হিসেবে কামাল সরদারের এ গণসংযোগে বিপুলসংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি দেখা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন