প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তা বিরাজমান থাকলেও, কেবল সময়মতো টুর্নামেন্ট আয়োজনের জন্য কোনো ধরনের আপস করতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার মতে, পরবর্তী আসর হলে সেটি হতে হবে সুপরিকল্পিত ও মানসম্মত।
বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর সংবাদ সম্মেলনে বিপিএল নিয়ে বোর্ডের অবস্থান তুলে ধরেন তামিম। তিনি বলেন, ‘বিপিএল আমি কেবল করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা যদি সামনে বিপিএল করি ভালোভাবে করব। যেভাবে করা দরকার সেভাবে করব।’
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনেও নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সম্প্রতি আইসিসির বোর্ড সভায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকি-সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। সেই অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তামিম।
সভাপতি বলেন, ‘আইসিসির মিটিং ভালোই হয়েছে। ৯ জুলাই প্রথম ইনফরমাল মিটিংয়ে জয়েন করি। ১১-১২ জুলাই দুইদিন ফরমাল মিটিংয়ে জয়েন করি। তারা আমাকে স্বাগত জানিয়েছে। আমি আমার স্পিচ দিয়েছি। আমার যেখানে কথা বলা দরকার ছিল সেখানে বলেছি।’
নতুন দায়িত্বকে দেশের জন্য গর্বের বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় গর্বের বিষয় এবং দেশের জন্যও প্রথম দিনেই আমাকে একটা কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন লিগ চালু করছে। সেগুলোর দেখাশোনা করা, প্রসেস ঠিক আছে কিনা। এখন যে লিগ হচ্ছে, যে কাজ হওয়া উচিত না সেগুলো হচ্ছে কিনা। এসব দেখার জন্যই কমিটি বানানো হয়েছে। আরও কিছু কাজ আছে। অনেক জরুরি কমিটি। আন্তর্জাতিক ক্রিকেটেরও ব্যাপার আছে। এসব কমিটি সেসব আলোচনা করে সঠিক পদক্ষেপ নেবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন